শাহরুখের সঙ্গে জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান যে ছবিতে অভিনয় করবেন, সে ছবিতে তিনিই সর্বেসর্বা—এমনটাই তো হয়ে আসছে। ব্যতিক্রম ছিল করন অর্জুন এবং কাল হো না হো ছবি দুটি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন যথাক্রমে দুই খান—সালমান আর সাইফ আলী। এই দুজনের চরিত্র দুটি ছিল বেশ সমানে সমান। এবার সেই বিরলদের দলে ভিড়ছেন জন এব্রাহাম। ফারাহ খানের নতুন ছবি হ্যাপি নিউ ইয়ার-এ দেখা যাবে তাঁকে শাহরুখের পাশে। পরিচালক নিশ্চিত করেছেন, জনের চরিত্রটি বেশ উজ্জ্বল হবে; শাহরুখের পাশে তা মোটেও মলিন মনে হবে না। এ বছর আগস্ট মাসে শুরু হবে ছবির শুটিং। জিনিউজ ব্যুরো।