শাহরুখের সঙ্গে ফিরছেন ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি নতুন ছবিতে তাঁর প্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিচ্ছেন। কিন্তু কবে কখন? যখন ঐশ্বরিয়া অভিনয় করার মতো অবস্থায় ফিরবেন, তখন। জানা গেছে, ছবিটির ব্যাপারে ঐশ্বরিয়া এরই মধ্যে সম্মতি দিয়েছেন। আগামী বছরের মাঝামাঝি সময় ছবিটির শুটিং শুরু হতে পারে। আর ছবিটি হচ্ছে বানসালির বহু আকাঙ্ক্ষিত ছবি বাজিরাও, মাস্তানি। ২০০৩ সালে এই ছবির কথা ঘোষণা করেন তিনি। বানসালির ইচ্ছা ছিল ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে সালমান খানকে নেবেন। শেষমেশ দেবদাস ছবির তারকা শাহরুখ খানকে নিয়েছেন। এর মানে মা হওয়ার পর শাহরুখের সঙ্গেই অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া। ওয়েবসাইট।