শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে তিনি আজিমপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, সাত মেয়ে, পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মেজো ছেলে মাওলানা মাহফুজুল হক প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক দেশে ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অবিভক্ত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ছিলেন।চার বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাজনীতি থেকে দূরে ছিলেন। দেড় বছর ধরে তিনি বাক ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। হাদিসে বিশেষ পাণ্ডিত্যের জন্য তিনি শায়খুল হাদিস উপাধি পেয়েছিলেন।