শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল কাল বুধবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করবেন।বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ফল পাওয়া যাবে।এ ছাড়া মোবাইল ফোনেও নির্ধারিত পদ্ধতিতে ফল পাওয়া যাবে। গত ১০ ও ১১ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিল দুই লাখ ৩০ হাজার ৬৩৮ জন।