শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪২ হাজার ৬০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৪২ হাজার ৬৪১ জন উত্তীর্ণ হয়েছেন। গড় উত্তীর্ণের হার ১৯ দশমিক ৩৪ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে স্কুলের ২৭ হাজার ৩৬১ জন এবং কলেজের ১৫ হাজার ২৮০ জন।আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী এ সময় জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ফল পাওয়া যাবে। প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের আদলে আলাদা প্রতিষ্ঠান করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এনটিআরসিএর চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন গত বছরের ১০ ও ১১ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন দুই লাখ ২০ হাজার ৫১৭ জন।