শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসকদের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে হস্তক্ষেপ কমিয়ে আনাসহ সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা।আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশনে জেলা প্রশাসকেরা এসব প্রস্তাব দেন। অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের কাছে অধিবেশনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকেরা তাঁদের নিজ নিজ জেলার শিক্ষাকার্যক্রম সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এ ছাড়া শিক্ষার মান বাড়াতে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, জাতির ভবিষ্যত্ নতুন প্রজন্মের হাতে। এ জন্য জেলা প্রশাসকদের কাছে আরও সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন।