প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।সরকারের এক তথ্য বিবরণীতে আজ রোববার জানানো হয়, এরই মধ্যে বৈধ প্রার্থীদের নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেলে আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া ছবির মতো দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৮ ডিসেম্বর (অফিস চলাকালে) ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।