শিক্ষক নয়, শিল্পী হিসেবেই থাকতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ দুপুরে প্রচারিত হবে ‘প্রিয়জনের গান’। স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। আজ গান করবেন রথীন্দ্রনাথ রায়। প্রযোজনা করেছেন সুমন সাহা। কথা হলো রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে।অনেক দিন পর আজ দর্শক আপনার গান শুনবে।এক বছর পর। আমি তো এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকি। গত বছর যখন বাংলাদেশে এসেছিলাম, তখন টিভির লাইভ অনুষ্ঠানে গান করেছিলাম। আজ তো প্রায় তিন ঘণ্টা গান করার সুযোগ পাব। আমি লোকগানের শিল্পী। লোকগানই করব—ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। টিভিতে লাইভ গানের অনুষ্ঠান যত বেশি হবে, ততই শিল্পীদের জন্য ভালো, দর্শকেরাও তাঁদের পছন্দের শিল্পীর অনেক গান শোনার সুযোগ পান।আপনি এখন যুক্তরাষ্ট্রে কী করছেন?ওখানেও গান করি। যুক্তরাষ্ট্রে এখন অনেক বাঙালি। নানা সংগঠন। আর সারা বছর তাদের বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে। প্রায় অনুষ্ঠানেই তারা আমাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আর গান করার সুযোগ পেলে আমার আর কিছু দরকার নেই। আসলে গান তো রক্তে মিশে আছে। নিউইয়র্কে বাংলা ভাষাভাষীদের গান শেখানোর কোনো উদ্যোগ নিয়েছেন?শিক্ষকতা কিন্তু আমার একেবারেই পছন্দ না। শিক্ষক নয়, আমি শিল্পী হিসেবেই থাকতে চাই। যদি কেউ খুব আগ্রহ নিয়ে দু-একটি গান শেখার জন্য আসে, তাদের একটু সহযোগিতা করি। এবার ঢাকায় কত দিন থাকবেন?পূজা পর্যন্ত আছি। আমরা নিউইয়র্কে গেলাম ২০০৫ সালে। এবারই পুরো পরিবার একসঙ্গে ঢাকায় এসেছি। আমি তো রংপুরের ছেলে। আসার পর রংপুরেও গিয়েছিলাম। আবার ২৪ সেপ্টেম্বর যেতে হবে। অজিত রায় স্মরণে ওখানে অনুষ্ঠান হবে। আর পূজার সময়টা ঢাকায়ই থাকব। অনেক দিন পর ঢাকায় পূজা উপভোগ করব।গান নিয়ে সামনে কিছু করার ইচ্ছা আছে?দেড় বছর পর আমার ছেলেমেয়েদের পড়াশোনা শেষ হবে। তখন আর আমার বড় কোনো দায়িত্ব থাকবে না। তখন ভাওয়াইয়া এবং স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে লেখালেখি করার ইচ্ছা আছে। গবেষণার কাজও আছে। প্রস্তুতিটা এখনই নিচ্ছি।