শিক্ষক মিজানুর হত্যার আসামি রাজন ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আবদুল আওয়াল ওরফে রাজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে শিক্ষক এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে রাজনকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন মঞ্জুরের আবেদন করে। পরে আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত রাজনের জামিনের আবেদন নামঞ্জুর করে দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, রিমান্ডের জন্য আগামীকাল বুধবার রাজনকে নাটোর কারাগার থেকে বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়া হবে।প্রসঙ্গত, ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় ১২ অক্টোবর বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত মিজানুরকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে আনা হয়। পরে গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়।মিজানুরের বাড়িতে বিরোধীদলীয় নেত্রীর প্রতিনিধি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার একটি প্রতিনিধি দল আজ মিজানুরের বাড়িতে এসে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছে। প্রতিনিধি দলে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান ও কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার উপস্থিত ছিলেন।