প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় ইংরেজির শিক্ষক নিয়ে এমনিতেই সংকট আছে। তাদের বিদেশ থেকে আনতে হয় ইংরেজির শিক্ষক। এতে বেশি সমস্যা হয় শিশুদের। এবার সেই ঝামেলা থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়া। এক ঢিলে দুই পাখি শিকার আর কি। শিশুদের ইংরেজি শেখাও হলো, সঙ্গে মৌজ-মাস্তিও কিছুটা হলো। ফিলিপিনোদের বদলে গত সোমবার থেকে শিশুদের ইংরেজির ‘শিক্ষক’ হিসেবে ক্লাস নিচ্ছে রোবট। ফিলিপিনো শিক্ষকেরা দূরনিয়ন্ত্রণের সাহায্যে কেবল রোবট নিয়ন্ত্রণ করেন। ইঙ্গকি নামের রোবটগুলোর উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। মুখের পরিবর্তে রোবটে বসানো হয়েছে মনিটর। ক্লাসে ওরা হাঁটে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, এমনকি গানের তালে তালে নাচে। এএফপি