শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সমর্থিত নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনা শেষে বিকেল সাড়ে তিনটায় এ নির্বাচনের কমিশনার মকবুলুর রহমান ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই জয়ী হয়েছে নীল দল। অন্যদিকে সাদা দল জয়ী হয়েছে চারটি সদস্য পদে। সমিতির গত নির্বাচনে নীল দল আটটি এবং সাদা দল সাতটি পদে নির্বাচিত হয়েছিল। এ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নীল দলের আহ্বায়ক এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন (৬৬২ ভোট) এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হোসাইন (৬৪৬ ভোট)। সভাপতি পদে সাদা দলের শিক্ষক অধ্যাপক সদরুল আমিন ৯৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।নীল দলের অন্য বিজয়ীরা হলেন—সহসভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান (৭১১ ভোট), কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন (৭৫৮ ভোট), যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী (৬১৯ ভোট)। সদস্য পদে নির্বাচিতরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত (৭৪০ ভোট), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন (৬৪১ ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাসরীন আহমাদ (৬২০ ভোট), ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক (৬৩৬), ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম (৬৬৭ ভোট) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান (৬৬০ ভোট)। বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা হলেন রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (৬৫০ ভোট), অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ (৬২৮), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬২৮ ভোট) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৬৩৩)।তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দলকে শিক্ষকেরা সমর্থন জানিয়েছেন। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সারা দেশের মানুষের যে অবস্থান, তার সঙ্গে তাঁরা একাত্মতা ঘোষণা করলেন। এদিকে নির্বাচনে সাদা দলের ভরাডুবিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন এর আহ্বায়ক ও সভাপতিপ্রার্থী সদরুল আমিন।নির্বাচনের মোট ১৭০০ ভোটারের মধ্যে ১২৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।