শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বাম দল-সমর্থক শিক্ষকদের নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত-সমর্থক শিক্ষকদের সাদা দল বিজয়ী হয়েছে চারটি সদস্য পদে।আজ বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির গত নির্বাচনেও নীল দল ১১টি ও সাদা দল চারটি পদে বিজয়ী হয়েছিল।আজকের নির্বাচনে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন ৬৪২ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান ৫৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাদা দলের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম পেয়েছেন ৫৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা দলের অধ্যাপক আবুল হাসনাত পেয়েছেন ৫১৬ ভোট।নীল দলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন: সহসভাপতি ওষুধ প্রযুক্তি বিভাগের আ ব ম ফারুক (৬০৭ ভোট), কোষাধ্যক্ষ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মো. কামাল উদ্দীন (৬৭০ ভোট) ও যুগ্ম সম্পাদক অণুজীব বিজ্ঞান বিভাগের সাবিতা রিজওয়ানা রহমান (৬০৭ ভোট)। সদস্য পদে নির্বাচিতরা হলেন: অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন (৭৩৫ ভোট), একই বিভাগের অধ্যাপক আবুল বারকাত (৭৩৫), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান (৭১৮ ভোট), ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম (৬৫৫ ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের নাসরীন আহমদ (৬১৭ ভোট), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হোসাইন (৬৬৫ ভোট)।সদস্য পদে বিজয়ী সাদা দলের প্রার্থীরা হলেন: ইংরেজি বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন (৭০২ ভোট), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৫৯৭ ভোট), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬২৪ ভোট) এবং পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. লুত্ফুর রহমান (৬৭৯ ভোট)।বিশ্ববিদ্যালয় ক্লাবে আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট এক হাজার ৬৭৮ জন শিক্ষক ভোটারের মধ্যে এক হাজার ২৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল করা হয়। বিকেল পাঁচটায় নির্বাচনের কমিশনার অধ্যাপক মকবুল উর রহমান ফলাফল ঘোষণা করেন।