শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিতদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। শিক্ষক সমিতির নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সোলাইমান হোসেন। এতে দেখা যায়, সভাপতি পদে অধ্যাপক নজিবুল হক ১৩৪ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. ইকবাল হোসাইন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. আবদুল হান্নান শেখ সহসভাপতি, মো. গোলাম মাওলা যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।