শিক্ষক হওয়ার স্বপ্ন মমর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী ছিলেন অভিনয়শিল্পী মম। সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। এখন অপেক্ষা করছেন ফলাফলের। গত বৃহস্পতিবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে আয়োজন করা হয় তাঁদের বিদায় অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে সারা দিন ছিলেন পুরোনো বন্ধুদের সঙ্গে। যেকোনো পরীক্ষার্থীর কাছে খুব সাধারণ একটি প্রশ্ন—পরীক্ষা কেমন হলো? মম বললেন, ‘ভালো হয়েছে। আশা করছি, ফলাফল ভালো হবে।’ এরপর? মম বললেন, ‘ভবিষ্যতের উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে।’ মমর মা শিক্ষকতা পেশার সঙ্গে আছেন। মমরও ইচ্ছা, মায়ের মতো শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত হওয়া। অভিনয়ের পর এখন মম পুরোটা সময় দিচ্ছেন ছেলে উদ্ভাসকে। জানালেন, গতকাল শুক্রবার উদ্ভাসের এক বছর পূর্ণ হলো।