শিক্ষক হত্যার প্রধান সন্দেহভাজন রিয়াদ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা ভূঁইয়া (৩৮) হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে রিয়াদকে আদালতে হাজির করা হবে।চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় গত সোমবার সকালে মোস্তফা ভূঁইয়া খুন হন। এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় পরীক্ষার্থী রিয়াদ তাঁকে ছুরি মেরে হত্যা করে বলে শিক্ষকের পরিবারের অভিযোগ।রিয়াদ ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের তেলঘাট এলাকায়।