শিক্ষককে কুপিয়েছেন অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলায় আজ রোববার মনোয়ার হোসেন নামের এক স্কুলশিক্ষককে কুপিয়েছেন ওই স্কুলের প্রাক্তন এক ছাত্রীর অভিভাবকেরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মনোয়ারের ভাই হাফিজুর রহমান জানান, তাঁর ভাই উপজেলার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কয়েক মাস আগে পড়া না পারায় স্কুলের এক ছাত্রীকে চড় মারেন মনোয়ার। বিষয়টি সে সময় মীমাংসা হয়ে যায়। আজ তাঁর ভাই স্কুলে যাওয়ার পরপরই কয়েকজন লোক এসে তাঁকে ডেকে নিয়ে মাঠের মধ্যে নিয়ে যান। এরপর তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং পায়ে চাপাতির কোপ দেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, ‘তাঁরা কোপানোর সময় বারবার বলেছে, আমারে বোনকে আর মারবি কি বুল... তোর মাস্টারি ছুটাছি। তোক এই স্কুল আর আসতে হবে না। ’ওই ছাত্রীর অভিভাবকদের দাবি, ওই ছাত্রীর শ্লীলতাহানি করায় তাঁরা ওই শিক্ষককে মারধর করেছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক জানান, এ ঘটনায় দুটি মামলা হচ্ছে। একটি স্কুলশিক্ষকের পক্ষে। অন্যটি অভিভাবকদের পক্ষে। অভিভাবকেরা তাঁকে জানিয়েছেন, ওই ছাত্রীকে মনোয়ার শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন।