শিক্ষকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি অনার্স পড়ছি ইংরেজিতে। ছোটবেলা থেকেই ইচ্ছা আমি শিক্ষক হব। এই পেশাটি আমার খুব ভালো লাগে। একজন শিক্ষক হওয়ার পূর্ব প্রস্তুতি কী হতে পারে এবং আমাকে এখন থেকেই কি প্রস্তুতি নিতে হবে, জানালে খুশি হব। মানসিব আবরারমানিকদী, ঢাকাউত্তর: আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশার প্রতি আপনার আগ্রহ দেখে আমরাও খুশি হয়েছি। শিক্ষক হওয়ার প্রথম প্রস্তুতি হলো, যে বিষয়ের শিক্ষক হবেন ওই বিষয়ে খুব ভালো দখল রাখতে হবে এবং স্নাতক ও স্নাতকত্তোর পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আপনি যদি নিজে ভালো জানেন তবেই অন্যকে ভালোভাবে জানাতে পারবেন। এই যুগে শুধু বই পড়লেই হয় না, ইন্টারনেটের কল্যাণে জানার পরিধিও বেড়েছে। তাই বিষয়বস্তুর ওপর পাঠ্যবইয়ের বাইরেও জানা জরুরি। জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে নিজের বাচনভঙ্গি, উচ্চারণ ও উপস্থাপন করার ক্ষমতাও বাড়াতে হবে। আপনি জানলেন খুব বেশি কিন্তু বাচনভঙ্গি, উচ্চারণ ও উপস্থাপন করার ক্ষমতা কম থাকার কারণে ছাত্রদের বোঝাতে পারলেন না, এ রকম হলে আপনার সব চেষ্টাই বৃথা যাবে। তাই এ বিষয়গুলোর ওপরও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের নীতিগতভাবে শক্ত হতে হয়। কারণ, আপনার ছাত্ররাই হয়তো একদিন আপনাকেই অনুকরণ করবে। সবার সঙ্গে ভালো ও সমান আচরণ করা, শিক্ষকতাকে ব্যবসা হিসেবে না নেওয়ার মানসিকতা এখন থেকেই তৈরি করতে হবে। সরকারি কলেজগুলোতে চাকরি করতে চাইলে বিসিএস (শিক্ষা) পরীক্ষায় সফল হতে হবে। এ ছাড়া আধা/বেসরকারি কলেজ ও স্কুলে শিক্ষকতার জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই হতে হবে। মোট কথা, শিক্ষক হতে হলে আপনাকে যোগ্যতার প্রমাণ দিতেই হবে। আপনার জন্য শুভ কামনা রইল। ক্যারিয়ার এক্সপার্ট প্রথম আলো জবস।