শিক্ষকদের আলাদা বেতনকাঠামো হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্বমানের ছাত্র গড়ে তুলতে শিক্ষকদের আরও নিবেদিত হতে হবে। শিক্ষকদের বেতনকাঠামো আলাদাভাবে গড়ে তোলা হবে। তাঁদের বেতন আরও বাড়বে।আজ শনিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া ভোলা সরকারি বিদ্যালয়ের গৌরবের ১০০ বছর পূর্তি উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে মানুষের সম্পদে পরিণত হওয়া। আর সম্পদে পরিণত হতে হলে প্রযুক্তি ও আধুনিক জ্ঞানসম্পন্ন হতে হবে। প্রতিটি মানুষকে এক ঘণ্টা বেশি কাজ করতে হবে। এতে দেশের ১৫ কোটি মানুষ প্রতিদিন ১৫ কোটি ঘণ্টা বেশি কাজ করবে এবং দেশ এগিয়ে যাবে।শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানকে নোট-গাইড কিনে দেবেন না। নোট-গাইড পড়ে ভালো ছাত্র হওয়া যায় না। উপস্থিত সবার দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী মূল নকশা ঠিক রেখে পুরোনো স্কুলভবনটি পুনর্নির্মাণের আশ্বাস দেন।