শিক্ষকদের কর্মসূচিতে আজও পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের আজ সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। তাঁরা এখন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন পালন করছেন।আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, তাঁরা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত দিকে সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেন। সেখানে ৩০ মিনিট অবস্থান শেষে আন্দোলনকারীরা মৌন মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আসেন।আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথ না ছাড়ার শপথ নিয়েছেন তাঁরা।স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ।