শিক্ষকদের জন্য আলাদা বেতন-কাঠামো হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা চাই, আমাদের নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। এর জন্য সবার আগে প্রয়োজন আমাদের শিক্ষকদের উন্নয়ন। এ লক্ষ্যে শিক্ষকদের জন্য আলাদা বেতন-কাঠামো তৈরি করা হবে।’আজ শনিবার দুপুরে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা আমাদের নতুন প্রজন্ম, তারাই ভবিষ্যত্ গড়ে তোলার আসল শক্তি। আমরা চাই, আমাদের নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ।’ তিনি বলেন, ‘২০২১ সালে আমাদের মুক্তিযুদ্ধ বিজয়ের ৫০ বছর পূর্তি হবে। এর মধ্যেই নতুন প্রজন্ম দেশের পরিবর্তন ঘটাবে।’শিবচর উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সামসুদ্দিন খানের সভাপতিত্বে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, প্রাক্তন সাংসদ (ফরিদপুর-১) মো. দেলোয়ার হোসেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল কবির, বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক মো. সেলিম, সহকারী পুলিশ সুপার শেখ রাসেল প্রমুখ।