শিক্ষকদের নৈতিক অবক্ষয় রোধে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষকদের নৈতিক অবক্ষয় প্রতিরোধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ২১ জুলাই ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এ সভায় মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকে মুহ্যমান অন্যান্য শিক্ষার্থীর মনোবল স্বাভাবিক করতে শিগগিরই মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন।