শিক্ষকেরা অভিনয় করলেন সিরাজউদ্দৌলা নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবারী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের চত্বরে কবি রজনীকান্ত মুক্তমঞ্চে ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা নাটক মঞ্চস্থ হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার এই নাটকের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এ নাটকে কলেজের শিক্ষক-শিক্ষিকারা অভিনয় করেন।নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে কলেজের অধ্যক্ষ মুকুটহীন সম্রাট আবদুুল আজিজ সরকার, আলেয়ার চরিত্রে প্রভাষক আল্পনা ভৌমিক, মীর জাফর আলী খাঁর চরিত্রে প্রভাষক সুলতান আহমেদ, ওয়ার্টসের চরিত্রে আবদুুল লতিফ, মোহনলালের চরিত্রে ইবনে কায়েস, গোলাম হোসেনের চরিত্রে গোলাম মোস্তফা, লুৎফার চরিত্রে ফেরদৌস আরা, ঘসিটি বেগমের চরিত্রে শিলা প্রাং সহ কলেজের শিক্ষকেরা বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন। নাটকটি পরিচালনায় ছিলেন সোনাতন চন্দ্র হালদার ও গোলাম মোস্তফা।নিভৃত পল্লি এলাকায় নাটকটি দিনের বেলায় মঞ্চায়ন হলেও গ্রামাঞ্চলের শত শত দর্শক নাটকটি উপভোগ করে।