শিক্ষা উপকরণ মেলা
বানিয়াচংয়ে প্রাথমিক শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি এ মেলা উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কাশেম তালুকদার। বানিয়াচং বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদাউস খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আতাউর রহমান, শামীম আরা বেগম, হুমায়ুন কবীর, গোকুল চন্দ্র দেবনাথ, আলী আকবর খান, ফারুক মিয়া প্রমুখ। বানিয়াচংয়ে দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়নে এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পভিত্তিক চলমান কর্মসূচি রুরাল ইঞ্জিনিয়ারিং রোড মেইনটেন্যান্স প্রোগ্রামের ৩০ জন মহিলাশ্রমিকে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন এলজিইডির জেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। উপজেলা প্রকৌশলী তরুণ ব্যানার্জির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাসিনা বেগম, মাহবুবুর রহমান খাঁন, আবুল কাশেম, শামসুদ্দীন আহমেদ, শামীম আরা বেগম, যীশু কুমার দে, সোহবারউদ্দিন, সুশান্ত কুমার দে, নাঈম হাসান ভূঁইয়া, মোশাহেদ মিয়া, নূপুর কুমার দেব প্রমুখ।