শিক্ষা কর্মকর্তার বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘শিক্ষক নিয়োগপ্রক্রিয়া চলছে। আশা করি শিগগিরই খালি জায়গায় নতুন শিক্ষক দেওয়া সম্ভব হবে। তা ছাড়া মাঝেমধ্যে যে শিক্ষকেরা অবসরে যান, তাঁদের জায়গায় নতুন নিয়োগ করতে সময় লেগে যায়। তাই কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দেয়। অনেক স্কুলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, যেখানে পাঁচ-ছয়জন শিক্ষক দিয়েও ঠিকমতো পাঠদান সম্ভব হয় না। আবার ওই প্রতিষ্ঠানে শূন্য পদও নেই। তাই নতুন পদায়ন প্রয়োজন।’রুহুল আমিন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যে স্কুলগুলোতে এখনো ভবন হয়নি, সেগুলো যাতে দ্রুত করা সম্ভব হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেব।’জেলার কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু উপজেলার দুটি স্কুলের দুজন শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, স্কুল ছেড়ে বিদেশে চলে যাওয়া বা একটানা বেশি দিন স্কুলে অনুপস্থিত থাকা শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।গ্রামের স্কুলগুলোতে শিক্ষকসংকট প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা বলেন, ‘গ্রামের স্কুলে সবাই যেতে চায় না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও রাজনৈতিক বা সামাজিক কারণে সব সময় পারি না। তবে ঝিনাইদহ জেলায় শিক্ষকসংকট আছে এমন স্কুলের সংখ্যা খুবই কম। যে স্কুলগুলোতে কিছুটা সমস্যা আছে সেগুলোর বেশ কয়েকজন শিক্ষক পিটিআই ট্রেনিংয়ে আছেন। দেশের আর দশটি জেলার চেয়ে ঝিনাইদহ জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা অনেক ভালো। যে গ্রামগুলোতে এখনো স্কুল হয়নি, স্থানীয় উদ্যোগ থাকলে সেগুলোতেও স্কুল হতে পারে।’