শিক্ষা ক্যাডারের ৬৫৩ কর্মকর্তাকে পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের ৬৫৩ জন কর্মকর্তাকে (প্রভাষক) বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। তাঁদের আগামী ১ আগস্ট কর্মস্থলে যোগদান করতে হবে।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে। আগের দিন সই করা আদেশটি আজ সোমবার ওয়েবসাইটে দেওয়া হয়। এতে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে ২৯তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হয় ২০০৯ সালের আগস্টে। পরে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ করে পিএসসি। এর পর স্বাস্থ্যপরীক্ষা ও পুলিশি যাচাই শেষে চলতি মাসে বিভিন্ন ক্যাডারের প্রার্থীদের নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয় তাদের অধীন কর্মকর্তাদের পদায়ন দিতে শুরু করে।তালিকা দেখতে এখানে কিক্ল করুন