শিক্ষা গবেষণার অনন্য পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে স্বনির্ভর করতে এবং দেশের নাগরিকদের প্রকৃত মানুষ, সামাজিক জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তা প্রদানে গুণগত শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ও গবেষণা বিষয়টিতে মানুষের জ্ঞানগত ও প্রায়োগিক দিকগুলো গঠনের সব সুযোগ রয়েছে। এ বিষয় পড়ে শিক্ষক বা গবেষক হিসেবে নিজের ভবিষ্যৎ পেশাজীবনও গড়ে তোলা যায়।আমাদের দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানে বিষয়টি পড়ার সুযোগ আছে। কেন শিক্ষা ও গবেষণা? আপনার জীবনের লক্ষ্য যদি হয় একজন আদর্শবান, মানসম্মত ও দক্ষ শিক্ষক হওয়ার, তবে আপনাকে অবশ্যই শিক্ষা ও গবেষণা বিষয়টিতে উচ্চশিক্ষা নিতে হবে। কারণ এই বিষয়টিতে শিক্ষার সব দিক বেশ ভালোভাবে সাজানো হয়েছে। তাত্ত্বিক ও প্রায়োগিক দিকের সমন্বয় করা হয়েছে বাস্তবতার নিরিখেই। বাংলাদেশে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে পড়লে যেমন যেকোনো বিষয়ের গভীরে পৌঁছা যায়, তেমনি বাস্তব জীবনের অনেক সমস্যা উপলব্ধি করে তার সমাধানেও পৌঁছা যায়। তা ছাড়া বিষয়টি পেশাগত ও বিশ্লেষণধর্মী। দেশের জন্য দক্ষ শিক্ষক প্রশিক্ষক, শিক্ষা প্রশাসক, শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, শিক্ষাবিদ তৈরির উদ্দেশ্যে বিষয়টি বাংলাদেশে চালু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সালমা আখতার বলেন, ‘উন্নত মানব সম্পদ তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি—সবকিছুর সমন্বয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। কাজেই যিনি এই বিষয়টিতে পড়বেন বা পড়ছেন ভালো করার আগ্রহ ও ইচ্ছা থাকলে তিনি অবশ্যই তাঁর কর্মক্ষেত্রে সফল হবেন।’কোথায় পড়বেন?ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়ার সুযোগ আছে। আইইআরে (ঢাকা বিশ্ববিদ্যালয়) ১৬০, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় ১০০ এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা রয়েছে ১০০টি। উচ্চমাধ্যমিক স্তরের পড়া শেষ করে দেশে প্রচলিত শিক্ষার যেকোনো ধারা থেকে এই বিষয়ে পড়ার সুযোগ আছে। তবে এই বিষয়ে আবেদনের ন্যূনতম শর্তাদি পূরণ করতে হবে। আইইআরে (ঢাকা বিশ্ববিদ্যালয়) আবেদনের জন্য প্রার্থীকে বাংলা ও ইংরেজি বিষয় দুটোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় সমাপনী পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে আবেদনের মোট নম্বর থাকতে হবে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫। রয়েছে বিষয় পছন্দের সুযোগ শিক্ষা ও গবেষণা বিষয়টি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। কাজেই এসব কিছু বিবেচনা করে কোর্সটিতে বিভিন্ন বিষয়ের সমন্বয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরে ভাষা, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, বিশেষ শিক্ষাসহ মোট ১০টি; সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, গণিত ইত্যাদি বিষয়কে নৈর্বাচনিক বিষয় হিসেবে বেছে নেওয়ার সুযোগ আছে।রয়েছে বাস্তব ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ এই বিষয়ে যাঁরা পড়ছেন তাঁদের বাস্তব ক্ষেত্রে তিন থেকে ছয় মাস মেয়াদি পাঠদানের চর্চা করতে হয়। এই সময় মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করতে হয়। তা ছাড়া কর্মসহায়ক গবেষণা, পাঠ পরিকল্পনা, প্রস্তুত, বিষয়ভিত্তিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রস্তুত, সিমুলেশনসহ পাঠক্রমিক কার‌্যাবলি সারা বছরই করানো হয়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক খুরশীদ সোলায়মান বলেন, ‘বিষয়টি বিশ্লেষণ ও গবেষণাধর্মী হওয়ায় এবং প্রতি ক্ষেত্রে হাতে-কলমে করার সুযোগ থাকায় জীবনের প্রতি ক্ষেত্রেই বিষয়টি কাজে লাগে, যা অন্য কোনো বিষয়ে সম্ভব নয়।’গবেষণার সুযোগ প্রচুরশিক্ষা ও গবেষণা বিষয়টিই মূলত গবেষণাধর্মী। তার পরও এ বিষয়ে পড়লে গবেষণার সুযোগ উন্মুক্ত। প্রায় সব প্রতিষ্ঠানেই ব্যাচেলর অব এডুকেশন এবং মাস্টার অব এডুকেশন কোর্সে এক এক মোট দুই বছরের থিসিস করার সুযোগ আছে। শিক্ষাকেন্দ্রিক বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান খুঁজে বের করার জন্য এই গবেষণা পরিচালনা করা হয়। এর জন্য অবশ্য নিজ উদ্যোগে খরচ সংগ্রহ করতে হয়। তবে অনেক সময় বিভিন্ন দাতা সংস্থা গবেষণার প্রস্তাবপত্র পছন্দ করতে পারে, সেক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারেন। কাজের বিশাল ক্ষেত্র ও প্রেরণা শিক্ষা ও গবেষণা পড়ার পর বিশাল কর্মক্ষেত্র পাওয়া যায়। শিক্ষা একটি মৌলিক নাগরিক অধিকার হওয়ায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশাল কর্মক্ষেত্রের সৃষ্টি করা হয়েছে। দেশের শিক্ষা বাস্তবায়নের সঙ্গে জড়িত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থা পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিআইডিএসসহ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত যেকোনো প্রতিষ্ঠানে রয়েছে কাজের সুযোগ। তা ছাড়া নিজ উদ্যোগেও গড়ে তোলা যায় গবেষণা প্রতিষ্ঠান। অবশ্য এর জন্য প্রয়োজন প্রচুর অর্থ ও অনুমোদন। শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর থেকে এই অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে পড়ে সফল হয়েছেন এমন একজন বদরুল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে ২০০০ সালে এমএড পাস করেছেন।এখন কাজ করছেন ব্র্যাকে। তিনি এই ব্র্যাকের জ্যেষ্ঠ শিক্ষা উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে এই বিষয়ে ভর্তি হয়ে তাঁর কাছে জীবনটা উদ্দেশ্যহীন মনে হয়েছিল। পরবর্তী সময়ে এই বিষয়ের গুরুত্ব বুঝতে পারেন এবং গবেষণাকাজে নিজেকে জড়িয়ে ফেলেন। তারপরই তাঁর জীবনে আমূল পরিবর্তন আসে। উচ্চতর শিক্ষার সুযোগ পর্যাপ্তজহিরুল ইসলাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে এমএড করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি ‘বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের উপযোগিতা যাচাই’ বিষয়ের ওপর গবেষণা করেন।এই গবেষণা পত্রিকায় প্রকাশের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। তিনি জানান, ‘আমার জীবনের লক্ষ্য ছিল শিক্ষক হওয়া। আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে শিক্ষা ও গবেষণায় উচ্চশিক্ষা গ্রহণের কারণেই। গবেষণাই আমার উচ্চতর শিক্ষার দ্বার খুলে দিয়েছে।’ এ বিষয়ে দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার সুযোগ আছে। এমফিল করতে পেশাগত অভিজ্ঞতা লাগে না। তবে পিএইচডির ক্ষেত্রে অবশ্যই পেশাগত অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন লাগে। আর ভালো ফল তো লাগবেই।লক্ষ করুন শিক্ষা ও গবেষণা বিষয়ে পড়ে পেশা গড়তে চাইলে আপনাকে অবশ্যই সব সময় পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে।  যেকোনো পরিস্থিতিতে গবেষণায় পাওয়া ফলাফল প্রকাশের সাহস থাকতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে। সব সময় সহনশীল মানসিকতা পোষণ করতে হবে। তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। শিক্ষাকেন্দ্রিক সমস্যা সমাধানের ইচ্ছা থাকতে হবে। বিজ্ঞানমনস্ক হতে হবে। কৌশলী হতে হবে।