শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস-ভর্তি বাণিজ্যে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িতদের দুই ঘণ্টার মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সন্ত্রাস ও ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার সচিবালয়ে নিজ দপ্তর থেকে এ নির্দেশনার কথা ঘোষণা করেন। ঘোষণার পরপরই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।