শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড ২০১১ আইনের অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড ২০১১ আইনের খসড়া নীতি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সরকারি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য গত বছরের ১০ এপ্রিল এই ট্রাস্ট ফান্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন। ১৯ সদস্যের একটি ট্রাস্ট বোর্ড এই ফান্ড পরিচালনা করবে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষামন্ত্রী। বোর্ডের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। তবে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঢাকার বাইরেও শাখা খোলা যাবে। সমাজসেবী ও ধনাঢ্য ব্যক্তিরা এখানে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।