শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন : শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাখাতে প্রদত্ত বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানিয়ে বলেন, অপচয়, অপব্যবহার, ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। বাড়াতে হবে নিজ নিজ দক্ষতা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ‘ শিক্ষা ক্ষেত্রে মনিটরিং কার্যক্রম জোরদারকরণ: প্রেক্ষিত জাতীয় শিক্ষানীতি-২০১০’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করে । অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) দিদারুল আলম প্রমুখ। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও মুক্ত আলোচনায় অংশ নেন।