প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাব্যবস্থার অবনতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পাঁচ শিক্ষাবিদ। তাঁরা বলেছেন, শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য যেসব উদ্যোগ নেওয়া অপরিহার্য, সেগুলো নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।এক বিবৃতিতে শিক্ষাবিদ কবীর চৌধুরী, জামাল নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী ও আনিসুজ্জামান এ কথা বলেন। তাঁরা মনে করেন, শিক্ষার্থী ও তরুণসমাজকে অপরাজনীতি থেকে দূরে রাখতে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন করা উচিত। সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে ছাত্র-অছাত্র সবার নিয়মবহির্ভূত কার্যকলাপ দমনের নির্দেশ দিতে হবে। ছাত্ররাজনীতির ঐতিহ্য পুনরুদ্ধারের জন্যও এটা অপরিহার্য বলে তাঁরা মনে করেন।* পাঁচ শিক্ষাবিদের যৌথ আহ্বানের পূর্ণ বিবরণ পড়ুন সম্পাদকীয় পাতায়