শিক্ষাঙ্গনের সাম্প্রতিক ঘটনাবলি অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। তিনি শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের প্রতি শিক্ষার্থীসুলভ আচরণ করার আহ্বান জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের নিহত ছাত্র আবু বকরের কক্ষে কাঁদানি গ্যাসের শেল পাওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর জন্য যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে।