শিক্ষাজীবন থেকেই চাই উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবনে সফল হতে পেরোতে হয় অনেক চড়াই-উতরাই।সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। পেশাজীবনে নানা বাঁক ঘুরে হওয়া যায় সফল।পেশাজীবনে সফলতা পাওয়ার কথা এখানে জানাচ্ছেন স্বপ্ন-এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আসিফ ইকবালপেশাজীবনে বাঁকবদল: আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এমবিএ করছি। এমবিএতে প্রধান বিষয় (মেজর) নির্বাচনই আমার পেশাজীবনের প্রথম টার্নিং পয়েন্ট বা বাঁকবদল বলে মনে করি আমি। অনেকগুলো বিকল্পের মধ্য থেকে মেজর হিসেবে বিপণনকে বেছে নেওয়াটাই ছিল আমার আজকের বিশেষায়িত পেশাজীবনের ভিত্তি। এরপর পেশাজীবনে ঢোকার পর আরেকবার বাঁকবদল হয়। তখন আমি বর্তমান ইউনিলিভার বাংলাদেশের জ্যেষ্ঠ ব্র্যান্ড ব্যবস্থাপক। এ সময় আমার পণ্য লাক্স হালাল ধারণা নিয়ে বাজারে আসা আরেকটি সাবানের কাছে বাজার অংশীদার (মার্কেট শেয়ার) হারাচ্ছিল। সে সময় লাক্সকে নতুনভাবে বাজারে আনার জন্য স্থানীয় বিপণন পরিকল্পনার প্রস্তাব করি আমি, লাক্সের আন্তর্জাতিক ব্র্যান্ড টিম সেটা গ্রহণ করে। এটাও ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সংকটের মুখোমুখি: আমি অনেকবার চাকরি বদলেছি। কিন্তু সংকটের কারণে কখনো চাকরি বদলাইনি। যদিও কাজের ক্ষেত্রে অনেকবারই সংকটের মুখোমুখি হতে হয়। সেগুলো মোকাবিলা করাই সাফল্য। লাক্সের যে ঘটনাটি বললাম, সেটিও আমার জন্য একটি সংকটকালীন সময় ছিল। আমি সেটা ভালোভাবেই উতরেছিলাম। এ ছাড়া আমি যখন ইউনিলিভার পাকিস্তানে ছিলাম তখনো সেখানকার একটি সংকটাবস্থা মোকাবিলা করি। উদ্যোগী হতে হবে: পেশা নির্বাচনের বিষয়টা খুব সহজ। যেটা ভালো লাগবে, যেটা সবচেয়ে বেশি উপভোগ করব, যে বিষয় নিয়ে ভাবাটাকে পড়াশোনা মনে হয় না, পেশা নির্বাচনের ক্ষেত্রেও সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। তবে আমাদের দেশে সুযোগ খুব সীমিত। ফলে পছন্দের জায়গায়ই সব সময় জায়গা পাব, এমন কোনো কথা নেই। সবচেয়ে পছন্দের জায়গায় কাজ করার সুযোগ না পেলে সে ক্ষেত্রে সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা খুঁজে নিতে হবে। তখন নতুন চাকরির ভালো দিকটা খুঁজে নিতে হবে, মানিয়ে নিতে হবে নিজেকে। চেষ্টা করতে হবে নিজের সবচেয়ে ভালোটা দেওয়ার। পেশাজীবনে প্রস্তুতির জন্য শিক্ষাজীবন থেকেই উদ্যোগী হওয়া উচিত। উদ্যোগী বলতে, কারও যদি পছন্দ হয় ছবি আঁকা, তার সেই চর্চা করা উচিত। হতে পারে কারও ভালোলাগা গান লেখায়, তাহলে তার গান লেখায় উদ্যোগী হওয়া উচিত। ছাত্রজীবনে উদ্যোগ, আন্তরিকতার দিক দিয়ে এগিয়ে রাখতে হবে নিজেকে। চেষ্টাটা থাকতে হবে। অনুলিখন: জাবেদ সুলতান