শিক্ষানবিশ চিকিত্সকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিত্সকের আজ বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে। তার নাম মৈত্রী চৌধুরী (২৪)। পুলিশে বলেছে, শিক্ষানবিশ চিকিত্সকের কক্ষ থেকে উদ্ধার করা চিরকুটের লেখা দেখে মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছেন। হাসপাতাল সূত্র জানায়, মিটফোর্ড হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের শিক্ষানবিশ চিকিত্সক মৈত্রী চৌধুরী মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণের শিক্ষানবিশ হোস্টেলে থাকতেন। সন্ধ্যায় তাঁর সহপাঠী হোস্টেল কক্ষে ঢুকে দেখেন খাটের অচেতন অবস্থায় পড়ে আছেন মৈত্রী চৌধুরী। এ সময় তাঁকে মিটফোর্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত সোয়া ১১ টায় তার মৃত্যু হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষানবিশ ওই চিকিত্সকের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘বাবা আদর করত না, মাকে দুঃখ দিয়ে গেলাম।’ ওসি বলেন, চিরকুটের ভাষা পড়ে মনে হচ্ছে, বাবার সঙ্গে অভিমান করে ওই চিকিত্সক বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন। মুখ থেকে তার বমি বের হচ্ছিল। জানতে চাইলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বলেন, তদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে না। ঘটনার সময় মেয়েটি হোস্টেল কক্ষে একা ছিলেন। মৈত্রী চৌধুরীর বাড়ি চট্টগ্রামে। তার বাবার নাম শ্যামা প্রসাদ চৌধুরী।