প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেছে। শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলাকারীর বিচার করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, রোগীর আত্মীয়ের হাতে শিক্ষানবিশ চিকিৎসক একরামুল হক লাঞ্ছিত হওয়ার জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকেরা সমাবেশ করে হামলাকারীর বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালানোর ঘোষণা দেন।