শিক্ষানীতি ও নারী নীতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি বাতিল, ফতোয়া নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং প্রস্তাবিত নারী নীতি বাতিলের দাবি জানিয়েছেন আহকামে শরিয়াহ হেফাজত কমিটির নেতারা। অন্যথায় প্রধানমন্ত্রীর পরিণতি কঠোর হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা।আহকামে শরিয়াহ হেফাজত কমিটির ব্যানারে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নেতারা এই দাবি জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি নসিহত করছি। আপনি ভুল পথে চলবেন না। আপনি ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন। জনগণ এসব মানবে না।’বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মাওলানা জাইনুল আবেদীন বলেন, ‘আপনারা ধর্মহীন শিক্ষানীতি করেছেন। কিন্তু আমরা বাস্তবায়ন করতে দেব না। ফতোয়া কোনোভাবেই বন্ধ হবে না। এই নারীনীতিও বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এ জন্য প্রয়োজনে রাজপথে রক্ত দেওয়া হবে।’অনুষ্ঠানে মিরসরাইয়ের পীর মাওলানা আবদুল মোমেন নাছেরী প্রধানমন্ত্রীকে ছারখার করে দেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘আপনার বাবার পরিণতি ভালো হয়নি। বেশি বাড়াবাড়ি করবেন না। তাহলে আপনার পরিণতিও ভালো হবে না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চট্টগ্রামের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুস সামাদ, আহকামে শরিয়াহ হেফাজত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ খান, ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরের সভাপতি আহমেদ আলী কাসেমী, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।