শিক্ষানীতি বাস্তবায়নে আইন করা হবে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য একটি শিক্ষা আইন করা হবে। এরই মধ্যে আইনের খসড়া প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে।আজ শনিবার বিকেলে রাজধানীর স্থানীয় একটি হোটেলে গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম।