শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষানীতি সম্পর্কে বলেছেন, ‘আমরা এ নিয়ে শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, নানা পেশার লোক ও আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করেছি। ইতিমধ্যে শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু করেছি।’আজ রোববার সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বিইউপি বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরি ও ডিজিটাল আর্কাইভ উদ্বোধন করেন।শিক্ষামন্ত্রী বলেন, আজকের যুগে শিক্ষা মানে হচ্ছে জ্ঞান ও দক্ষতা। আর এই শিক্ষা ও দক্ষতা হতে হবে জীবনমুখী। তিনি নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।