শিক্ষানীতি-২০১০ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে আজ মঙ্গলবার জাতীয় শিক্ষানীতি-২০১০ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী শিক্ষানীতির উল্লেখযোগ্য দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে তিনি শিক্ষানীতি বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। শিক্ষামন্ত্রী জানান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আধুনিক ও সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই এটা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত এক সংবাদে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।