শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশনা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের নির্দেশনা ও আবেদনপত্র প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এটি প্রকাশ করা হয়েছে। এই নির্দেশনা ও আবেদনপত্র যে-কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।এমপিওভুক্তিকরণের জন্য আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি প্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদনপত্রটি ৪৮তম পৃষ্ঠায় এবং এ সম্পর্কিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি ৬০তম পৃষ্ঠায় রয়েছে।