শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৩-১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় ২০১০ শিক্ষাবর্ষের শারদীয় দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করেছে। আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এই ছুটি ভোগ করবে। আজ সোমবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ কথা জানানো হয়।আগে এ ছুটি ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।—তথ্য বিবরণী