শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন সংবিধান পরিপন্থী
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাসি্তর নামে নির্যাতন সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি ইমান আলী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে শাসি্তর নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।রায়ের প্রতিক্রিয়ায় সারা হোসেন বলেন, অবশেষে শিশুদের স্কুল, কলেজও মাদ্রাসায় শিক্ষার্থীদের নির্যাতনমুক্ত হওয়ার মেৌলিক অধিকার স্বীকৃতি পেল। এ রায়ের মাধ্যমে তারা প্রতিকার পাওয়ার কার্যকরী সুযোগ পেল।এর আগে গত ৭ জুলাই হাইকোর্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাসি্তর নামে নির্যাতন করা কেন অবৈধ ও মেৌলিক অধিকার পরিপন্থী হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশি্লষ্টদের প্রতি রুল জারি করেছিলেন।গত বছর স্কুলে কঠিন শাসি্ত দেওয়ার পরিণতিতে ১০ বছরের এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করে। এ নিয়ে গত বছরের ১৫ জুলাই প্রথম আলোতে `মা আমাকে বাচঁাও' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষার্থীদের অমানবিক শাসি্ত দেওয়ার এমন ১৩টি ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।আদালতের আদেশে নির্যাতনের নামে শাসি্ত দেওয়ার ঘটনা তদন্ত করে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এ-সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের `নিষ্ঠুর ও লাঞ্ছনাকর' দণ্ড বন্ধে অবিলম্বে পরিপত্র জারি করতেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে।এ ছাড়া এর পুনরাবৃত্তি রোধে পরিদর্শন ও জড়িত ব্যক্তিদের শাসি্ত দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা কেন নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।