শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন মাস থেকে দেশের ২০ হাজার ৫০০টি স্কুল-কলেজ ও মাদ্রাসায় তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়ন করা হবে।আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন ও প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক প্রমুখ।