শিক্ষাপ্রতিষ্ঠানে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে আজ বুধবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে তাদের অধীন সব প্রতিষ্ঠানে এই শোক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। কর্মসূচি পালনে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা এবং সব প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে। গত সোমবার ওই সড়ক দুর্ঘটনায় ৪৩ জন শিক্ষার্থী নিহত হয়। নিজস্ব প্রতিবেদক