শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।এতে আরও বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনাসহ অন্যান্য অনুষ্ঠান, বিদেহী আত্মার মাগফিরাত কামনা, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে।