শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা ইন্টারনেটে পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা আজ বুধবার ছয়টার পর থেকে ইন্টারনেটে পাওয়া যাবে। ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার সংসদকে এ তথ্য জানান। কিন্তু সন্ধ্যা সোয়া সাতটায়ও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যায়নি।শিক্ষামন্ত্রী বলেন, বিগত আট বছর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি। বর্তমান সরকার এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির উদ্যোগ নেয়। এর জন্য বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা। পরে তা আরও বাড়িয়ে এক হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে তালিকায় রাখা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে এই তালিকা করতে হয়েছে। অনেক প্রতিষ্ঠান এতে নেওয়া যায়নি। তবে খুব শিগগিরই আবারও তালিকা হবে।শিক্ষামন্ত্রী বাজেটকে দিক-নির্দেশনামূলক আখ্যা দেন। তিনি বলেন, ‘এর লক্ষ্য পূরণই হচ্ছে আমাদের সবার সবচেয়ে বড় কর্তব্য।’মন্ত্রী বলেন, শিক্ষা, প্রযুক্তি ও জ্ঞানের ওপর বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, শিক্ষানীতি ও বই বিতরণ কার্যক্রম আরও উত্সাহিত হবে।শিক্ষামন্ত্রী নতুন শিক্ষানীতি প্রসঙ্গে বলেন, ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত যত শিক্ষানীতি প্রণীত হয়েছে, ঘোষণার পরের দিন থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কিন্তু এবার হয়নি। বিএনপির দুই শিক্ষাবিদ এবং আলেম-ওলামারা একে সমর্থন করেছেন।