শিক্ষামন্ত্রীর চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে মঞ্চে শুরু হয়েছে গান। কিন্তু সেদিকে তেমন মনোযোগ নেই জিপিএ-৫ পাওয়া মেধাবীদের! সবাই আতিপাতি করে ছুটছে মাঠের পশ্চিম পাশের জটলার দিকে। ব্যাপার কী! ব্যাপারটা চমক দেওয়ার মতোই। তারা ঘুণাক্ষরেও ভাবেনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঞ্চ ছেড়ে নেমে আসবেন একেবারে তাদের মাঝে! ১৩ জুলাই নন্দন পার্কে এই কাজটিই করেছেন আমাদের শিক্ষামন্ত্রী, মিশে গেছেন শিক্ষার্থীদের ভিড়ে। নিয়েছেন তাদের খোঁজখবর। জানতে চেয়েছেন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে কেমন লেগেছে তাদের। মন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীরাও নিজেদের ভালো লাগা ও মন্দ লাগার কথা বলেছে সানন্দে। এমনকি মন্ত্রীর সঙ্গে ছবি তোলার এই মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি তারা। ভুল করেনি অটোগ্রাফ নিতেও।