শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে চিলির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার বাণিজ্যিকীকরণ ও দুর্বল শিক্ষা-উপকরণ বিতরণের বিরুদ্ধে যেন ফুঁসে উঠেছে চিলির শিক্ষার্থীরা। পুলিশের কাঁদানে গ্যাস, জলকামান, পিটুনি সবকিছু উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। গত জুন থেকে শুরু হওয়া এ আন্দোলন দিন দিন যেন ভয়াবহ হয়ে উঠছে।সান্তিয়াগোতে গতকাল পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার আর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশকিছু শিক্ষার্থীকে।গতকালের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সান্তিয়াগোতে তারা জড়ো হয়ে বিক্ষোভ আরম্ভ করলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ও পাথর ছুড়ে পাল্টা জবাব দেয়। রয়টার্স।