শিক্ষার্থীদের ক্ষতি না করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালসহ শিক্ষার্থীদের ক্ষতি হয়—এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, পরপর তিন দিন হরতালের কারণে পুরো শিক্ষাব্যবস্থা বেকায়দায় পড়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা পিছিয়ে গেছে। এ বিরাট ক্ষতি কাটিয়ে উঠতে খুবই চাপের মধ্যে পড়তে হবে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সবার সন্তান, ভবিষ্যত্ বংশধর। তাই তাদের ক্ষতি হোক, এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়।’নূরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘ইলিয়াস আলী একজন রাজনৈতিক নেতা। তিনি তাঁর পরিবারের কাছে ফিরে আসুক, তা আমরাও কামনা করি।’ কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা হলেই হরতাল দেওয়া হলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।