শিক্ষার্থীদের মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ২৮ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল করেছে।স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, ডুমুরিয়ার কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ১২ নভেম্বর কমিটি গঠনের পর ব্যর্থ পক্ষ ২৭ নভেম্বর দুপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরণ হালদারকে হরিমন্দিরের সামনে ডেকে নিয়ে লাঞ্ছিত করে। ওই ঘটনার প্রতিবাদে ২৮ নভেম্বর স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা একটি মৌন মিছিল করে বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরণ হালদার বলেন, ‘এ ঘটনায় আমি ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছি।’