শিক্ষার্থীদের শারীরিক শাস্তি বন্ধে নীতিমালা প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধ করতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে হাইকোর্টের রায়ে শারীরিক শাস্তি দেওয়ার ১৪টি ঘটনা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য কোন শাস্তির ব্যবস্থা রাখা উচিত, শিক্ষকদের প্রণোদনার জন্য কী কী থাকতে হবে, অভিভাবক-ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কী হবে প্রভৃতি বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে আন্তমন্ত্রণালয়ে আরেকটি সভা করারও সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধে প্রচারণা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়।সভায় এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (প্রশিক্ষণ) আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ), নায়েমের প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি।সভায় অন্যদের মধ্যে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশীদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।